তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
০১ নভেম্বর ২০২২, ০৭:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে নরসিংদী জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতার মৌলিক বিষয়ে অবহিতকরণ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে নরসিংদী রিপোর্টার্স ক্লাব। জেলার ৬ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন তরুণ সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আজকের পত্রিকা ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন ও সময় টিভির স্টাফ রিপোর্টার আশিকুল রহমান পিয়াল।
নরসিংদী রিপোর্টার্স ক্লাব এর সভাপতি এডভোকেট তুষার মিত্রের সভাপতিত্বে কর্মশালা শেষে সনদ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম (উপসচিব)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, মাসুদুল হাসান তাপস, দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি বাবু নিবারণ চন্দ্র রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু কাউছার সুমন, সাপ্তাহিক অতিক্রমের প্রধান সম্পাদক আফরোজা আহমেদ। এসময় রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা