নরসিংদীতে অস্ত্র-গুলি সহ একজন গ্রেপ্তার
২৮ অক্টোবর ২০২২, ০৭:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি সিংগেল শট পিস্তল ও গুলিসহ মোঃ শাহ পরান (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকালে শহরের পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট এলাকার বেরিবাধের ওপর হতে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মোঃ শাহ পরান নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিলেন ডিবির উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলাম। পরে গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট ইউএমসির পতিত জায়গার সামনে বেরিবাধের পাঁকা রাস্তার ওপর হতে মোঃ শাহ পরানকে আটক করেন উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলাম। এসময় তার দেহ তল্লাশি করে পরিহিত ফুল প্যান্টের ডান পাশে কোমরে গোঁজা অবস্থায় ০১ টি সিংগেল শট পিস্তল ও কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ২ রাউন্ড গুলি এবং বাম পকেটে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ০৩ রাউন্ড শর্টগানের কাতুর্জ জব্দ করা হয়। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এর আগেও মোঃ শাহ পরানের বিরুদ্ধে রায়পুরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দুটি মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা