পুকুরে লেপতোষকে মোড়ানো গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী পরিবার
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর দড়ি দিয়ে বেঁধে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকাল ১১ টার দিকে সদর থানা পুলিশ নজরপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার পরিবার পলাতক রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আরিফা বেগম ওরফে দিপা (৩২) কালাইগোবিন্দপুর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আরমান গাজীর স্ত্রী ও সদর উপজেলার আলোকবালী গ্রামের কাজী ওমর ফারুকের মেয়ে। । তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের পিতা কাজী ওমর ফারুকের অভিযোগ, ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ের পর থেকে তার মেয়েকে স্বামী আরমান গাজী যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় চাপ দিয়ে আসছিল। কয়েক দফায় স্বামী আরমানকে দুই লাখ টাকা দেয়া হলেও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই দিপাকে মারধর করতো আরমান। অত্যচারের কারণে মেয়েকে একাধিকবার আলোকবালীর নিজ বাসায় নিয়েও রেখেছিলেন পিতা ওমর ফারুক।
পরে তিন সন্তানের কথা ভেবে স্ত্রীকে আর মারধর করা হবে না এমন শর্তে দিপাকে ফিরিয়ে নেয় স্বামী আরমান। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ কালাইগোবিন্দপুর গ্রামের স্বামীর বাড়ির পাশের একটি পুকুর থেকে দড়ি দিয়ে বাঁধা ও লেপ তোষক দিয়ে মোড়ানো অবস্থায় গৃববধূ দিপার লাশ উদ্ধার করে। এরপর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি আরমান গাজী ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে সে মানষিকভাবে বিপর্যস্ত ছিল। তুচ্ছ সব কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হতো।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, পুকুর থেকে লেপ-তোষক দিয়ে মোড়ানো ও রশি দিয়ে বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতের কোন এক সময় এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন। নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা