নরসিংদীতে ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার
০১ আগস্ট ২০২২, ০১:৪৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ময়লার ড্রেন থেকে একদিন বয়সী অজ্ঞাত এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার একটি ড্রেন হতে এই নবজাতককে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে স্থানীয় এক নারী। এসময় ওই নারী ও এলাকাবাসী ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেন। পরে জীবিত টের পেয়ে পুলিশের সহায়তায় স্থানীয়রা নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেছেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, কে বা কারা নবজাতককে ড্রেনে ফেলে গেছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পরিচয় না পেলে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা