হাতুড়ি বাহিনী খ্যাত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন
১৪ জুলাই ২০২২, ০২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে হাতুড়ি পেটা করে দুই যুবককে গুরুতর আহত করার প্রতিবাদে হাতুড়ি বাহিনী খ্যাত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
এতে আহতদের পরিবারের সদস্যসহ কয়েকশত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৮ জুন হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে সাজ্জাদ ও মো: ছানিম ভূইয়া নামে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এসময় হাতুড়িপেটা করে ছানিমের মাথার খুলি ভেঙ্গে দেয়াসহ টাকা লুট করে নেয় সন্ত্রাসীরা। বর্তমানে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছানিম ভূইয়া।
এই ঘটনায় হাতুড়ি বাহিনীর প্রধান খ্যাত অস্ত্রসহ একাধিক মামলার আসামী হাজীপুর ইউপি’র ৮ নং ওয়ার্ড সদস্য মো: ইমান হোসেন ও আরও ৯ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন আহত ছানিমের পিতা জামাল উদ্দিন ভূইয়া। পরে পুলিশ মো: ইমান হোসেন ও ফয়সাল খান নামে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অন্যান্য আসামীদের মধ্যে ৫ জন আদালত থেকে জামিনে এসে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে ও দুই আসামী এখনও পলাতক। এই সন্ত্রাসী বাহিনীর অত্যচারে হাজীপুর ইউনিয়নের বদরপুরসহ বিভিন্ন গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
এসময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা কাজী তমিজ উদ্দিন মাস্টার, আহত ছানিমের পিতা জামাল উদ্দিন ভূইয়া, স্বজন বিজি রশীদ নওশের, হাজীপুর ইউপি’র ৭ নং ওয়ার্ড সদস্য আলতাফ হোসেন ও ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য কামাল হোসেন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা