নরসিংদীতে অবৈধ ৭ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলো প্রশাসন
২৮ মে ২০২২, ০৩:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নরসিংদীতে অবৈধ ৭ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে ও বিকালে নরসিংদী শহরে ও শিবপুরে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।
বন্ধ করা অবৈধ এসব প্রতিষ্ঠানগুলো হলো- শহরের বাসাইল রেল গেইট এলাকার নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বাসাইল এলাকার নরসিংদী ডায়াগনস্টিক সেন্টার, সি এন্ড বি রোডের মৃধা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার ও প্রফুল্ল ডেন্টাল সেন্টার।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম জানান, নরসিংদী জেলায় মোট ৪০টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রায় চারঘন্টাব্যাপী পরিচালিত এই অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন রয়েছে কী না তা যাচাই করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউছার সুমন। এসময় বৈধতা না পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক এর উপস্থিতিতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত করে বন্ধ করে দেয়া হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করেন।

অপরদিকে শনিবার বিকালে শিবপুর উপজেলার কলেজ গেইট শিবপুর (প্রাঃ) পপুলার হাসপাতাল ও সরকারী শহীদ আসাদ কলেজ রোড আফ্রাদ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় এই দুটি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় শিবপুর প্রাইভেট পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে ২৪ ঘন্টার মধ্যে তা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং আফ্রাদ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ উপস্থিত ছিলেন। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলায় প্রতিষ্ঠিত সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।
গত বুধবার সারা দেশের জেলা সিভিল সার্জনদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় অনিবন্ধিত যত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলো ৭২ ঘন্টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।’
অনিবন্ধিত সব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা