ঈদ উপলক্ষে পথশিশুদের নিয়ে মেহেদী উৎসব
৩০ এপ্রিল ২০২২, ০৩:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পথশিশুদের হাতে মেহেদি পড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে স্মাইল নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন। শনিবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অন্তত ৩০ জন পথশিশুর হাতে মেহেদি পড়ায় তারা।
শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, নরসিংদী রেলওয়ে স্টেশনের দুই নং প্লাটফর্মে গোল হয়ে বসেছে একদল পথশিশু। তাদের হাতে মেহেদী রঙে ফুল তুলছে একদল তরুণ তরুণী । শিশুদের আঙুলের ডগা থেকে শুরু করে কনুই পর্যন্ত তাদের পছন্দের ফুলের সমাহার। একে একে প্রায় ৩০ জন শিশুকে এভাবে দুই হাত রাঙিয়েছে তারা ।
ইকরা আক্তার নামে এক পথশিশু বলেন, হাতে মেহেদি পড়িয়ে দিয়েছে আমাকে। আমি খুব খুশি , ঈদের দিন মেহেদি হাতে নতুন জামা পড়ে ঘুরবো ।
মো. মারুফ নামে আরেক পথশিশু বলেন, আমার দেশের বাড়ি সিলেট। থাকি এই স্টেশনের পাশে বস্তিতে। বাড়ি গেলে বাড়ির কেউ হয়ত মেহেদি পড়াতো, এখন এখানেই আমি মেহেদী পড়েছি হাতে, নতুন জামাও পেয়েছি ।
সামাজিক সংগঠন স্মাইল এর নরসিংদী শাখার সভাপতি শিমুল প্রধান বলেন , ঈদে আমরা সবাই যার যার বাড়ি যাই, একসাথে আনন্দ করি। হাতে মেহেদি দিয়ে দেই একজন আরেকজনের। এই বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দেয়ার কেউ থাকে না। আমরা চাই ইদের আনন্দ তাদের মাঝে ভাগ করে নিতে। সেই চিন্তা থেকে ২০১৮ সাল থেকে প্রতিটি ঈদে বাচ্চাদের হাতে এভাবে মেহেদী পড়াচ্ছি। এছাড়া পথশিশুদের পাঠদানের উদ্দেশ্যে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে একটি ভ্রাম্যমাণ স্কুলও তৈরী করেছি। সেখানে এই ৩০ জন শিশু পড়তে আসে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা