নরসিংদীতে ঈদকে ঘিরে মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কঠোর হাইওয়ে পুলিশ
০৬ এপ্রিল ২০২২, ০৪:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি প্রতিরোধ করা, আইন শৃঙ্খলা বজায় রাখা, ঈদে নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করা ও যানজট রুখতে কঠোর ভূমিকায় থাকবে হাইওয়ে পুলিশ। বুধবার শিবপুরের ইটাখোলায় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
এসময় ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার জানান, আমাদের অধীনে থাকা ঢাকা-সিলেট (এন ২) মহাসড়কের নরসিংদীর রায়পুরার মরজাল আমিন পেট্রল পাম্প হতে নারায়ণগঞ্জের পুরিন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত ৩৪ কিলোমিটার অংশে ঈদকে ঘিরে সড়কের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। এই এলাকার মধ্যে কোন পরিবহন মালিক-শ্রমিক বা অন্য কোন সংস্থা এবং পুলিশ বাহিনীর সদস্য চাঁদাবাজি বা মাসোয়ারা আদায়ের সাথে সম্পৃক্ত হলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, ঈদকে ঘিরে ঘরমুখী মানুষকে নিরাপদে বাড়ি ফেরার জন্য মহাসড়ক যানজট মুক্ত রাখা, শৃঙ্খলা রক্ষা এবং চুরি, ছিনতাই রোধে নিয়মিত পুলিশী টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কোন তিন চাকার পরিবহন মহাসড়কে উঠে গেলে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে এবং দুর্ঘটনা রোধে স্পীডগানের মাধ্যমে অতিরিক্ত গতিতে চলা গাড়ি শনাক্ত করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মতবিনিময় সভায় দৈনিক আজকের পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা