নরসিংদীতে ৭ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা
৩০ মার্চ ২০২২, ০১:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৭ জন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নরসিংদী প্রেসক্লাব। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় সংবর্ধনাপ্রাপ্তদেরকে উত্তরীয় পরানোসহ ক্রেস্ট ও প্রাইজমানি উপহার প্রদান করা হয়।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রম (মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার (মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, বীর মুক্তিযোদ্ধা হারিছুল হক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। এসব বীর মুক্তিযোদ্ধারা সাংবাদিকতা পেশায় নিযুক্ত।
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টরস কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহ।
সংবর্ধনাপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহারের স্ত্রী অধ্যাপিকা সেতারা বাহার, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রম এর ছেলে খলিলুর রহমান আপেল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা