চুরির জমানো টাকায় কাভার্ডভ্যান কিনে ডাকাতি
২৮ মার্চ ২০২২, ০৮:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
তৌহিদুর রহমান:
চুরি করা মাল বিক্রি করে টাকা জমিয়ে ক্রয় করা হয় কাভার্ড ভ্যান। সেই কাভার্ড ভ্যান ব্যবহার করে গরু, দোকানসহ বিভিন্ন ধরনের ডাকাতি শুরু করে তারা। বেশ কয়েক বছর ধরে এমন অপরাধ করার পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডাকাতদলের ৫ সদস্য। সোমবার ভোরে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি খালপাড় হতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদরের সাহেপ্রতাপ এলাকার ভিকচান মিয়ার ছেলে ছানা উল্লা মিয়া (৩৪), শিবপুর থানার হানিফ মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৩২), মৌলভীবাজার জেলার সাম্পাসি এলাকার নুরু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০), নরসিংদী সদরের শ্রীনগর এলাকার শহিদ মিয়ার ছেলে হালিম মিয়া (৩৮) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বালিজুড়ি এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে শাহীন আলম (৩৫)।
তাদের নিকট হতে ১টি কাভার্ড ভ্যান, ১টি চাপাতি, ১টি লোহার শাবল, হাইড্রোলিক কাটার, লোহার রড ও রশি উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত আবুল বাসার জানান, সাদা পিকআপ ভ্যানে করে ডাকাতির উদ্দেশ্যে শীলমান্দি ইউনিয়নের দগরিয়ায় অবস্থান করছে একটি চক্র এমন গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই করে পুলিশ জানতে পারে গ্রেফতারকৃতরা প্রথমে বিভিন্ন স্থানে চুরি করতো। চুরি করে জমানো টাকায় তারা একটি কাভার্ড ভ্যান ক্রয় করে। তারপর থেকে তারা রাস্তার পাশে বিভিন্ন দোকানে, বিভিন্ন বাড়ির গরু ডাকাতি করতো।
ডাকাতির প্রস্তুতিকালে আটকের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ছানা উল্লার বিরুদ্ধে এর আগেও হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মাদক মামলা, রুবেল এর বিরুদ্ধে একই থানায় মাদক মামলা ও হালিম মিয়ার বিরুদ্ধে শিবপুর থানায় চুরির মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা