নরসিংদীতে "স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ” শীর্ষক আলোচনা সভা
২৩ মার্চ ২০২২, ০৫:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে "স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতিক)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা: মো: নূরুল ইসলাম, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মো: মশিউর রহমান মৃধা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ পরিচালক ড. মো: ছাইদুর রহমান, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ এর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে UN-CDP কর্তৃক নির্ধারিত মানদন্ডের চেয়ে সুস্পষ্টভাবে এগিয়ে থেকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করেছে। এসময় নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাহসিকতা, বুদ্ধিমত্তা ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
পরবর্তীতে নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের কলাকুশলীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা