সাহেপ্রতাপে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
১৬ মার্চ ২০২২, ০৬:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর একটার দিকে সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিক নিহত ইজিবাইক চালকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী বাসটার্মিনাল এলাকা থেকে ইজিবাইক নিয়ে সাহেপ্রতাপ মোড় এলাকায় যাচ্ছিলেন চালক। এসময় সাহেপ্রতাপ মোড় এলাকার তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নরসিংদী বাসস্ট্যান্ড অভিমুখী একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। বেপরোয়া গতি ও সড়কের ডানপাশে গিয়ে ট্রাকটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই দুর্ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃত ব্যক্তি ট্রাকের চালক না কী চালকের সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা