তিন নেতার মুক্তি দাবি নরসিংদী জেলা বিএনপির
১৪ মার্চ ২০২২, ০৪:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর তিন বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিমান্ডে নেয়ার নিন্দা ও নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে জেলা বিএনপি। সোমবার এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এই দাবি জানান।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গত ৫ মার্চ নরসিংদী সদর উপজেলা ও শহর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন রাতে নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার হোসেন মামুনকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন ৬ মার্চ আদালতে মামুনের মুক্তির জন্য আদালতে আইনজীবীদের সাথে কথা বলতে গেলে সদর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল কবির ভুঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া গত ৯ মার্চ রাতে নিজ বাসা থেকে বিনা কারণে গ্রেপ্তার করা হয় নরসিংদী শহর যুবদলের আহবায়ক ও নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে। বিবৃতিতে এই তিন নেতাকে গ্রেপ্তার ও তাদের রিমান্ড মঞ্জুর করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।
বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তাদের নিশ্চিত পতন ঠেকানোর জন্য বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা, হামলা ও নির্যাতন করছে। নিশী রাতের ভোট ডাকাত সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা