দুই শত কোটি টাকা নিয়ে লাপাত্তা মাল্টিপারপাস: গ্রাহকদের মানববন্ধন
১২ মার্চ ২০২২, ০৮:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে টাকা ফিরে পেতে মানববন্ধন করেছেন লাপাত্তা হওয়া শাহ সুলতান মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর গ্রাহকরা। শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে ওই সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে গ্রাহকরা জানান, ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে হাজারো গ্রাহকের নিকট থেকে দুই শত কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও লাভজনক প্রলোভন দেখানোর কারণে বাড়তে থাকে গ্রাহক সংখ্যা। পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উধাও হয়ে গেছেন সমিতির পরিচালনা পরিষদে থাকা লোকজন। এতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন হাজারো গ্রাহক। আমানতের টাকা ফিরে পেতে থানা ও জেলা প্রশাসকসহ স্থানীয় সমবায় দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রাহকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ওই সমিতির সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।
এসময় গ্রাহকদের পক্ষ থেকে আজিজুল হক, বুরুজ মিয়া, রুশিয়ারা বেগম, ইকবাল হোসেন, হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা