নরসিংদীতে গলাকেটে রাজমিস্ত্রী হত্যায় জড়িত আসামী গ্রেপ্তার
০৯ মার্চ ২০২২, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুলাল মিয়া (৩৯) নামে এক রাজমিস্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী ইয়াসিন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব ১১। বুধবার দুপুরে সদর থানাধীন করিমপুর দক্ষিনপাড়া হতে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে সদর থানার নজরপুর গ্রাম থেকে দুলাল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী ইয়াসিন মিয়া নরসিংদী সদর থানার নজরপুর গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে।
র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ তৌহিদুল মবিন খান জানান, গত মঙ্গলবার (৮ মার্চ) সকাল নয়টার দিকে সদর উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোকজন মরদেহটি নজরপুর গ্রামের মৃত আবুল হাশিম মিয়ার এর ছেলে পেশায় রাজমিস্ত্রী দুলাল মিয়ার (৩৯) বলে শনাক্ত করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এই হত্যাকাণ্ডের পর ওইদিন রাতে নিহতের মা করিমুন নেছা বাদী হয়ে সদর থানায় একই গ্রামের ইয়াসিন মিয়া (২৫) ও তার পিতা হারুন মিয়া (৫০)সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতায় নামে র্যাবের একটি দল। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর প্রধান আসামি ইয়াসিন মিয়া তার এক আত্মীয়ের বাসায় সপরিবারে আত্মগোপনে থাকাবস্থায় আটক করে র্যাব।
মামলার বাদীর বরাতে র্যাব কর্মকর্তা মোঃ তৌহিদুল মবিন খান বলেন, দুলাল মিয়ার সাথে আটক হওয়া ইয়াসিনের জমিজমাসংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। হত্যাকাণ্ডের শিকার দুলাল মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আসামী ইয়াসিন মিয়া। পরে আসামীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে দুলাল মিয়াকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এই খুনে জড়িত প্রধান আসামী ২৪ ঘন্টার মধ্যে আটক হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা