নরসিংদীতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ঘটনার আসামীরা রিমান্ডে
০২ মার্চ ২০২২, ০৭:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১৬ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় এক বাস ড্রাইভার ও তার দুই সহযোগীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০২ মার্চ) বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মেহনাজ সিদ্দিকি এই আদেশ দেন।
নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার রাতেই আসামীদের আটক করার পরদিন নির্যাতিতা কিশোরী বাদী হয়ে মামলা করে। ওই মামলায় তিন আসামীকে আদালতে পাঠানো হয়। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ১ দিন করে তিনজনেরই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অভিযুক্ত তিনজন আসামীকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা করানো হবে। অন্যদিকে বুধবার দুপুরে ভুক্তভোগী ওই কিশোরীর সঠিক বয়স নির্ধারণের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ওই কিশোরী বাসযাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বাসচালক ও তার দুই সহযোগী। সোমবার সন্ধ্যায় নরসিংদীর শালিধায় পৌর বাস টার্মিনাল এলাকার ময়লার ভাগাড়ে কিশোরীর মুখ বেধে এই ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত তিনজনকে সোমবার রাতেই গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলো, মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার মো: রাব্বি (২৪) ও পলাশ উপজেলার দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)। নির্যাতনের শিকার ১৬ বছরের ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা