নরসিংদীতে ২২দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পিতার অভিযোগের ভিত্তিতে কবর থেকে ২২ দিন পর সাফাত সালমান নূর নামে ১ বৎসর ৩ মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাকের উপস্থিতিতে নরসিংদীর মাধবদী থানাধীন বৈলাইন এলাকা থেকে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে এ লাশ উত্তোলন করা হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নিহতের পিতা শাহাদাত হোসেন নিহত শিশুর মা বৃষ্টি আক্তার (২২)কে আসামি করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের জন্য নিহত শিশুর লাশ উত্তোলন করা হয়। এঘটনায় নিহতের মা বৃষ্টি আক্তারকে আটক করে পুলিশ।
নিহতের পিতার অভিযোগ থেকে জানা যায়, মাধবদী থানাধীন বৈলাইন এলাকার মো: নবাব উদ্দিনের ছেলে মো: শাহাদাত হোসেনের সাথে রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ি এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তার (২২) এর প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর বিগত ০১ বৎসর ০৩ মাস পূর্বে তাদের কোল আলোকিত করে সাফাত সালমান নূর নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি কিছুদিন পূর্বে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বৃষ্টি অজ্ঞাত এক যুবকের প্রেমে পড়ে বাড়ি থেকে চলে গিয়ে পিত্রালয়ে অবস্থান নেয়। গত ০২ ফেব্রুয়ারী শাহাদাত মোবাইল ফোনে তার শ্বশুরবাড়িতে সন্তানের মৃত্যুর সংবাদ পায়। পরবর্তীতে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে কথিত প্রেমিকের সাথে তার ছেলেকে হত্যার পরিকল্পনা জানতে পেরে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নিহত শিশু সাফাত সালমান নূর এর লাশ উত্তোলন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা