নরসিংদীতে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার নরসিংদী সদর উপজেলার ভেলানগর, সাহেপ্রতাপ ও বাগহাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এরমধ্যে বাগহাটা এলাকার সেতু মেডিক্যাল হলকে মেয়াদ বিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ২ হাজার টাকা জরিমানা করে ঔষধ ধ্বংস করা হয়। সাহেপ্রতাপ মোড়ের খেদমত হোটেল এন্ড রেস্টুরেন্টকে চামড়া সংরক্ষণে ব্যবহার্য লবণ (আয়োডিন বিহীন) ব্যবহার করায় এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য খোলা অবস্থায় সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করে প্রায় ২০ কিলোগ্রাম লবণ ধ্বংস করা হয়।
এছাড়া ভেলানগর জেলখানা মোড়ের ফুলকলিকে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ব্যবহৃত রঙ এর ঘোষণা ও খুচরা মূল্য উল্লেখ বিহীন শিশুখাদ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাজমুল হক টুটুল ও নরসিংদী মডেল থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা