নরসিংদীতে ১৬ মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলার ১৬ জন মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সম্মাননা দেয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন বীরমুক্তিযোদ্ধা মোসা. সামসুন নাহার বেগম, শরিফুন নেছা হাকিম, দিলরুবা বেগম, রওশন আরা বেগম, প্রীতি কনা দাস, রেজিয়া বেগম, মনিকা বাগচী, নসিবুন আহমেদ, কোহিনুর বেগম, হাসনা হেনা, আয়েশা হক, হাজেরা খাতুন (মৃত), হাছিনা আক্তার খাতুন, খোদেজা খাতুন, অঞ্জলী দে সরকার ও বেদনা দত্ত। সম্মাননা হিসেবে ১৬ জন মহিলা বীরমুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়।
একযোগে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সেক্টরস কমান্ডার্স ফোরাম জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে মহিলা বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের নারী বীরমুক্তিযোদ্ধা কোহিনুর বেগম মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি