কবি ও ছড়াকার আবু আসাদের স্মরণ সভা অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২২, ০৯:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কবি ও ছড়াকার আবু আসাদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আবু আসাদ স্মৃতি পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার একেএম শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরশেদ শাহরিয়ার, সহ সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, আবু আসাদ স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক সময়ের মুক্তচিন্তার সম্পাদক মো: জয়নুল আবেদীন, সংস্কৃতিকর্মী মোতাহার হোসেন অনিক, সাংবাদিক হলধর দাস, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
২০১২ সালের ১৪ জানুয়ারী কবি ও ছড়াকার নরসিংদীর শিবপুরের নোয়াদিয়া গ্রামের বাসিন্দা আবু আসাদ না ফেরার দেশে চলে যান। চিরকুমার এই কবি জীবদ্দশায় ৫৭ বছরের সাদা-মাটা কর্মময় জীবনে সাহিত্য-সংস্কৃতি চর্চার পাশাপাশি শিকক্ষতা পেশায় নিয়োজিত ছিলেন। তার লেখা অসংখ্য ছড়া ও কবিতা জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা