নরসিংদী শহরে এক কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ
১৬ জানুয়ারি ২০২২, ০৯:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর শহরের খালপাড় (স্টেশন রোড) এলাকায় এক কিলোমিটার সড়কের সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট ছোট যানবাহন চালকসহ যাত্রী পথচারীদের। দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহনকে দুর্ভোগে পড়াসহ প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
যানবাহন চালক, পথচারী ও স্থানীয়রা জানান, নরসিংদী রেলওয়ে স্টেশন, বড় বাজার, নরসিংদী সরকারি কলেজ, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মন্দী নতুন বাজার, উপজেলা ও জেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বানিয়াছল খালপাড় স্টেশন রোডটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রায়পুরা থেকে আরশীনগর হয়ে জেলা প্রশাসন, আদালত, ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর ও জেলখানা মোড়ে যাতায়াত করতে হয় এই সড়কে। প্রতি দিন ও রাতে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ও পথচারীর ভীড়ে ব্যস্ত থাকে সড়কটি।
দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার না হওয়ায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছোট বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়াসহ ভেঙ্গে পড়েছে প্রায় সব ম্যানহোলের ঢাকনা। সরকারি কলেজের অনার্স ভবন মোড় থেকে পুরাতন টাউন হল মোড় পর্যন্ত চলাচলের অনুপযোগী এই সড়কে দুর্ঘটনার পাশাপাশি লেগে থাকছে তীব্র যানজট। ৫ মিনিটের পথ পাড়ি দিতে গিয়ে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল, কলেজগামী শিক্ষক শিক্ষার্থীরা। বৃষ্টির সময় সড়কে পানি জমা হয়ে তলিয়ে গিয়ে এই দুর্ভোগ আরও বেড়ে যায়। চলাচল অনুপযোগী এই সড়কের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহন। রিকশা, ইজিবাইক, মোটরবাইকসহ ব্যক্তিগত গাড়ীতে চলাচলে বাড়ছে ভোগান্তি।
ফেরদৌসি রহমান নামে এক ইজিবাইক যাত্রী বলেন, মোড়ে মোড়ে বড় গর্ত, ম্যানহোলের ঢাকনা খোলা। সারা রাস্তায়ই ছোট ছোট গর্ত। পৌর শহরে এরকম রাস্তা থাকে কী করে! বৃষ্টির দিনে তো হাটাও যায় না।
রায়পুরা থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা চালক ফারুক মিয়া বলেন, রোগী নিয়ে প্রাইভেট হাসপাতালসহ জেলা হাসপাতাল ও সাধারণ যাত্রী নিয়ে জেলা প্রশাসন, আদালতসহ মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোতে যেতে হয়। এই কিছু অংশ বেহাল সড়কের জন্য কষ্ট করতে হয়। অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়েন।
পৌর শহরে নিয়মিত ইজিবাইক চালক ইসমাইল হোসেন বলেন, জেলখানা মোড় ও ভেলানগর বাসস্ট্যান্ড নেমে যাত্রীরা এই সড়কে শহরে আসেন। খালপাড় এলাকায় এসে যাত্রী ও আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় সময় দুর্ঘটনা হলে গাড়ী নষ্ট হওয়াসহ চালক ও যাত্রীদের হাতাহাতিও হয়।
নরসিংদী সরকারি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহফুজ বলেন, ৩/৪ মিনিটের এই বেহাল সড়ক পার হতে গিয়ে ১৫ থেকে ২০ মিনিট বাড়তি সময় ব্যয় করতে হয়। সড়ক খারাপ হওয়ার কারণে যানবাহন চালকরাও যেতে অনীহা প্রকাশ করে। এতে পরীক্ষার সময় সঠিক সময়ে পৌছানো যায় না।
যোগাযোগ করা হলে নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, একটি প্যাকেজের আওতায় দরপত্রের মাধ্যমে এই সড়কটি সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়েছে, এরই মধ্যে এই প্যাকেজ কাজের উদ্বোধন করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে এই সড়কের সংস্কার কাজ শুরু হবে। আশা করছি দ্রুতই কাজ শেষ হলে দুর্ভোগ থাকবে না।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা