নরসিংদীতে খায়রুল কবীর খোকনসহ তিন শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ
২২ নভেম্বর ২০২১, ০৮:৪৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে নরসিংদীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী বিক্ষোভ সমাবেশ পালন করতে পারেনি জেলা বিএনপি। সমাবেশ শুরু করার আগেই পুলিশী গ্রেপ্তারের ভয়ে সোমবার বিকাল থেকে দলীয় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনসহ তিন শতাধিক নেতাকর্মী।
বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার বিকাল ৫টায় চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেইটের ভেতরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু করা হয়। এতে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেন। এসময় একদল পুলিশ সেখানে হাজির হয় এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। পরে গ্রেপ্তারের ভয়ে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের গেইট ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন। এরপরও বাইরে থেকে একদল পুলিশ দলীয় কার্যালয়টি ঘিরে অবস্থান নিয়ে আছে। এতে দলীয় কার্যালয়ের ভেতরে তিন শতাধিক নেতাকর্মী গ্রেপ্তারের ভয়ে অবরুদ্ধ হয়ে আছেন।
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন বলেন, পুলিশ বিনা কারণে দলের বেশ ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। পরে পুলিশ দলীয় কার্যালয় ঘিরে অবরুদ্ধ করে রেখেছে। এতে নেতাকর্মীরা গ্রেপ্তার আতংকে বের হতে পারছেন না।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, বিএনপির নেতাকর্মী আটকের বিষয়টি জানা নেই। অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় কার্যালয়ের বাইরে রাস্তায় পুলিশ অবস্থান নিয়েছে। কার্যালয়ের ভেতরে কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি, বিএনপি নেতাকর্মীরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আছেন। তারা ইচ্ছে করলেই বের হয়ে যেতে পারেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি