নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৮ নভেম্বর ২০২১, ০৮:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ইউনিয়ন পরিষদ সাধারণ নিবার্চন ২০২১ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিবার্চনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নরসিংদী শিশু একাডেমির হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে আমদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া, কাঠালিয়া ও পাইকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী সিনিয়র জেলা নিবার্চন অফিসার মেছবাহ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার পদের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, এবারের নির্বাচনে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। তাই সকলে নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা