নজরপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পুড়ানো ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ
১৮ নভেম্বর ২০২১, ০৩:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: জালাল উদ্দিন সরকারের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া, পোস্টার ছিড়ে ফেলাসহ ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত বুধবার রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল হক স্বপনের মিছিলের সময় এসব ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদের প্রচারনা ও গণসংযোগ চালাচ্ছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: জালাল উদ্দিন সরকার। কিন্তু গত বুধবার দিলারপুর নতুন বাজারে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার নির্বাচনী ক্যাম্পের পোস্টার ও কাপড় পুড়িয়ে দেয়। ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানোসহ হয়রানী করা হচ্ছে। প্রতিদিন লগি বৈঠার নামে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতংক ছড়ানো হচ্ছে।
এছাড়া গত ১৪ নভেম্বর শনিবার নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল হক স্বপনের মিছিলের সময় রাস্তায় টানানো স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ার ভিডিও ফুটেজসহ রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: জালাল উদ্দিন সরকার।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: জালাল উদ্দিন সরকার বলেন, নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া, পোস্টার ছিড়ে ফেলাসহ ভয়ভীতি প্রদানের কারণে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.কে.এম মুনিম আহাম্মেদ সজিব বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করাসহ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা