শীলমান্দিতে কলাবাগান থেকে বৃদ্ধ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২১, ১০:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কলাবাগান থেকে গোলমেহের বেগম (৫০) নামে এক বৃদ্ধ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মধ্য শীলমান্দি গ্রামে বাড়ির পাশের কলাবাগান মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত গোলমেহের ওই গ্রামের মৃত-আব্দুল আলীর স্ত্রী। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গোলমেহের বেগম দুপুরে ছাগলের ঘাস কাটার জন্য বাড়ির পাশের কলাবাগানে যায়। বিকেলেও গোলমেহের বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্নস্থানে খোঁজ করতে থাকেন। পরে সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন কলা বাগানের ভিতর মরদেহ দেখেতে পেয়ে থানায় খবর দেন। এসময় স্বজনেরা খবর পেয়ে তাঁর লাশ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে ও ঘাড়ে কুপিয়ে হত্যা শেষে ফেলে যাওয়া হয়েছে বলে ধারনা পুলিশের।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ধারালো অস্ত্রের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা