নরসিংদীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও পাল্টা প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাইন উদ্দিন প্রধানকে সভাপতি ও মোস্তাক আহমেদ খোকনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আগামী দুইদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী।
উদ্বোধক হিসেবে ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।

অপরদিকে এই সম্মেলনকে একতরফা ও মনগড়া আয়োজন দাবি করে শুক্রবার বিকালে শহরের বিলাসদী এলাকার আল্লাহু চত্বরে প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচী করেছে আওয়ামী লীগের একাংশ।
উল্লেখ্য, সম্প্রতি শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এবং সাধারণ সম্পাদক ও বতর্মান মেয়র আমজাদ হোসেন বাচ্চুকে শহর আওয়ামীলীগের ৬৩ সদস্যের মধ্যে ৩৯ সদস্যের সিদ্ধান্ত মোতাবেক দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একাংশ। যদিও এসময় কমিটির কোন সভা বা ৩৯ সদস্যের সিদ্ধান্ত গ্রহণের পক্ষে সাক্ষরিত কোন প্রমান তুলে ধরা হয়নি সংবাদ সম্মেলনে।
এরপর থেকে শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেলক হককে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার সাহাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবী করে আসছে আওয়ামী লীগের একাংশ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার