নরসিংদীতে ক্ষুধার্তদের জন্য মেহমানখানা
০৪ আগস্ট ২০২১, ০৭:০১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চলমান লকডাউনে বিপাকে পড়া অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে দুপুরের খাবারের জন্য মেহমানখানা চালু করেছেন আমরা ক’জন নামে স্থানীয় কয়েকজন উদ্যোক্তা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের জেলখানা মোড়স্থ একটি রেষ্টুরেন্ট এর সামনে এই মেহমানখানা চালু করা হয়েছে।
প্রথম দিন মঙ্গলবার এ মেহমানখানার উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী মোর্শেদ।
মঙ্গলবার দুপুর ১টা থেকে ওই মেহমানখানায় অসহায় ও ক্ষুধার্ত মানুষকে আপ্যায়িত করা হচ্ছে। প্রথমদিন দুপুরে দুই শতাধিক ক্ষুধার্ত মানুষকে খিচুরি খাওয়ানো হয়। গতকাল বুধবার দ্বিতীয় দিন আপ্যায়িত হয়েছেন তিনশত মানুষ। এসময় সকলকে চেয়ার টেবিলে বসিয়ে পেট ভরে খিচুরি খেতে দেয়া হয়।
মেহমানখানার প্রধান উদ্যোক্তা নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ জানান, লকডাউনজনিত কারণে অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। দরিদ্র অসহায় মানুষগুলো এখন দিশেহারা। রুজি-রোজগার করতে না পেরে খাদ্য সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রতিদিন দুপুর ১টায় ক্ষুর্ধাত মানুষের পাশে থেকে মেহমানদারী করার লক্ষে এই মেহমানখানা চালু করা হয়েছে। করোনা মহামারি সংকট দূর না হওয়া পর্যন্ত এই আয়োজন অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার