নরসিংদীতে বিএনপির অক্সিজেন সিলিন্ডার ও ঔষধ সামগ্রী বিতরণ
০৩ আগস্ট ২০২১, ০৭:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য দুটি অক্সিজেন সিলিন্ডার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন উপস্থিত থেকে অক্সিজেন সিলিন্ডার ও ঔষধ বিতরণ করেন।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব সময়েই সকল দুর্যোগে দেশের অসহায় মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নরসিংদীতে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, ড্যাব জেলা শাখার সভাপতি ডা. হাসান আল জামী, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূঁইয়া, হাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা