নরসিংদীতে জালে আটকা পড়লো ৭ ফুট লম্বা অজগর
২৬ জুলাই ২০২১, ০৮:৩১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাছ চাষের একটি পুকুরের পাশের জালে আটকা পড়েছে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ। সোমবার (২৬ জুলাই) বিকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করেছে প্রাণিসম্পদ বিভাগ। সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য কামরুল আহসান তুহিন ও স্থানীয়রা জানান, আকাব্বর হোসেন নামে স্থানীয় এক মাছ চাষী তার পুকুরে যাতে হাঁস ঢুকতে না পারে সেজন্য পুকুরের চারপাশে প্লাস্টিকের জাল দিয়ে রেখেছিলেন। সোমবার দুপুরে হঠাৎ সেই জালে একটি বড় ধরনের সাপ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। এসময় ওই ব্যক্তি ভয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। এক পর্যায়ে মাছ ধরার কোচ দিয়ে আঘাত করে সাপটিকে বশে আনা হয়। পরে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করা হলে তারা গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল আহসান তুহিন বলেন, এলাকায় এতবড় সাপ আমরা আগে দেখিনি। সাপটি লম্বায় আনুমানিক ৭ ফুট হবে। আমিই নিজে উদ্যোগ নিয়ে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করি এবং পরে তাদের কাছে সাপটি হস্তান্তর করা হয়। তবে কীভাবে, কোথা হতে সাপটি এখানে এলো তা ধারনা করতে পারছে না এলাকাবাসী।
সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা অজগর সাপটি উদ্ধার করি। উদ্ধারের পর আমরা এটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার