বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হলেন নরসিংদীর এসিল্যান্ড
২৬ জুলাই ২০২১, ০৮:১৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে বদলিজনিত বিদায় নিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া। রোববার নরসিংদীতে তার শেষ কর্ম দিবসে ও আজ সোমবার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। বদলিজনিত কারণে তিনি ফরিদপুর জেলায় যোগদান করবেন।
স্থানীয়রা জানান, নরসিংদীতে করোনার শুরুতে আতংকে মৃতদেহের দাফন বা সৎকারে কেউ এগিয়ে আসতেন না, এমন কী স্বজনেরাও। মানবিক বিপর্যয়ের এই অবস্থায় মৃতদেহের দাফন ও সৎকারের একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া ও তার কুইক রেসপন্স টিম। স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুযায়ী করোনায় মৃতদের দাফন ও সৎকার সম্পন্ন করে প্রশংসিত হন মো. শাহ আলম মিয়া।
নিয়মিত দায়িত্বের বাইরেও তিনি বিগত এক বছরে দুই শতাধিক ভূমি বিরোধ নিষ্পত্তি করেন। উদ্ধার করেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বেদখল হওয়া ২ শত কোটি টাকা মূল্যের ৫১ একর সরকারি জমি। এছাড়া সকল মানবিক কাজে তার ব্যাপক অংশগ্রহণ থাকায় সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেন।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া বলেন, নরসিংদীতে নিয়মিত দায়িত্বের বাইরে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত বিরোধ, সমস্যা ও জটিলতা দূর করার চেষ্টা করেছি। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ, উপজেলা ও জেলা প্রশাসনসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। বদলিজনিত কারণে ফরিদপুর জেলায় যোগদান করার আগে নরসিংদীবাসীর ভালবাসা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। মানুষের ভালবাসা আমাকে সঠিকভাবে দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার