নরসিংদীতে আনন্দ ভ্রমন থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪৬ সদস্য আটক
২৫ জুলাই ২০২১, ০১:০৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনা নদীতে নৌকায় আনন্দ ভ্রমনে গিয়ে দেশীয় অস্ত্রসহ আটক হয়েছে কিশোর গ্যাং এর ৪৬ সদস্য। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নজরপুরে শেখ হাসিনা সেতু এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন।
কিশোর গ্যাংটির সদস্যরা নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, শালিধা, মাধবদী থানাধীন চাঁন্দের পাড়া ও নজরপুর ইউনিয়নের বাসিন্দা।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ রইছ আল রেজুয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লকডাউন বাস্তবায়ন করতে শেখ হাসিনা সেতু ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় ৪৬ জনের কিশোর গ্যাং এর একটি দল একটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মেঘনা নদীতে আনন্দ করছিল। ঘটনাটি নজরে আসলে নৌকাটি আটক করার নির্দেশ দেয়া হয়। এসময় তারা নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সঙ্গীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ স্পিডবোট দিয়ে ধাওয়া করে নৌকাটি আটক করেন।
আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর প্রশ্নের কোন সদূত্তর দিতে না পারায় সন্দেহ হলে নৌকার ভিতরে তল্লাশী চালানো হয়। এসময় প্লাস্টিকের বস্তায় রাখা চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, রডসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র পাওয়া যায়।

পরে যাচাই বাছাই করে আটককৃত কিশোর গ্যাং এর ৭ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা প্রদান করেন। বাকী অন্য সদস্যদের বয়স কম হওয়ায় তা বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয় এবং মুচলেকা রেখে তাদের পিতামাতার কাছে হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার