নরসিংদীতে বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত
১৫ জুন ২০২১, ০৯:১৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম
তৌহিদুর রহমান:
'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই স্লোগান নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) সকালে নরসিংদী শহরের কাউরিয়াপাড়াস্থ ৫নং বিট কার্যালয়ের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। শহর ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়ার সভাপতিত্বে ও ৫নং বিট অফিসার উপ-পরিদর্শক শামীম হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলমাস মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অভিমত প্রকাশ করেন।
এসময় নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম তার বক্তব্যে বলেন, পুলিশের কাছে সাহায্য নিতে কেউ যেন কোন ধরনের সংকোচ বোধ না করেন। ২৪ ঘন্টা পুলিশ জনগণের সেবা দিতে প্রস্তুত রয়েছে। কোন তৃতীয় পক্ষ নয়, সরাসরি পুলিশের সাথে ও থানার ওসির সাথে কথা বলার জন্য আহবান জানান তিনি। এছাড়া যে কোন বিপদে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯, সংশ্লিষ্ট বিট পুলিশ অফিসার ও থানার ডিউটি অফিসারের নাম্বারে যোগাযোগ করতে বলেন। উঠান বৈঠক শেষে নরসিংদী শহর ৫নং বিট ও সদর থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার বাড়ি বাড়ি সাটানোর কার্যক্রম উদ্বোধন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ