নরসিংদীতে ল' এসোসিয়েশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত
১৫ জুন ২০২১, ০৪:২৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ল' এসোসিয়েশন অব বাংলাদেশ ল্যাব এর নরসিংদী জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকনের পরিচালনায় পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ল' এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আরিফুল আলম আশিক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভূঞা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ মিয়া, নরসিংদী জজকোর্টের প্রসিকিউটর তারেক মো: লুৎফর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহজাহান মিয়া, আব্দুল মান্নান ভূঞা, সাবেক সাধারণ সম্পাদক আজমাদ হোসেন, কাজী নাজমুল ইসলাম, খন্দকার আতাউর রহমান, সাবেক জিপি নজরুল ইসলাম রিপনসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরই আগামী দিনে জজকোর্টের আইনজীবী হবেন। তাই মেধাকে কাজে লাগিয়ে পড়াশোনা করে সনদ অর্জন অত্যন্ত জরুরী। সিনিয়রদের সম্মানের দিক বিবেচনা করে অগগ্রগামী হলে কর্মস্থলে সম্মান পাওয়া যাবে। আইনজীবী তৈরী হলেই মামলার পিছনে না ছুটে নৈতিকতা বোধ কাজে লাগানোর পরামর্শও দেন আইনজীবী নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ