নরসিংদীতে ১২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
১২ জুন ২০২১, ০৮:৩৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১২শত ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাত ও শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া এলাকার নুরুল আলম এর ছেলে নুরুল আফসার নয়ন (২৫), নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার মৃত বিজয় দাসের ছেলে দিপু দাস (২৪) ও মাধবদী থানার চরপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে সাইদুল ইসলাম (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় টেকনাফ থেকে নিয়ে আসা ১ হাজার পিস ইয়াবাসহ নুরুল আফসার নয়নকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শুক্রবার রাতে ভেলানগরস্থ ভৈরব বাসস্ট্যান্ড হতে ১শত ৫০ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম ও শহরের বিলাসদী এলাকা হতে ১শত পিস ইয়াবাসহ দিপু দাস কে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। ইয়াবা উদ্ধার ও আটকের ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি পৃথক মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ