নরসিংদীতে জেলা প্রশাসককে সংবর্ধনা

১২ জুন ২০২১, ০৮:২৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম


নরসিংদীতে জেলা প্রশাসককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব পদে পদায়িত হওয়ায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে যৌথ সংবর্ধনা দিয়েছে নরসিংদী প্রেসক্লাব ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি। শনিবার (১২ জুন) দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও নরসিংদী প্রেসক্লাব ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের যৌথ “শ্রদ্ধাভিনন্দন” শীর্ষক ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক নিবারণ রায়, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, ব্যবসায়ী নিজাম উদ্দিন লিটন প্রমুখ।



এই বিভাগের আরও