নরসিংদীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
০৭ জুন ২০২১, ০১:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে সোমবার (৭ জুন) সদর উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে চলতে থাকা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ছোবল মেরেছে মহামারী করোনা। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় লন্ডভণ্ড হয়ে গেছে দেশের শিক্ষা ব্যবস্থা। এভাবে চলতে থাকলে শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়বে।
তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা মোবাইল, কম্পিউটার গেমে আসক্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। মোবাইল ফোনে গেমস খেলতে না পেরে আত্মহত্যাও করার ঘটনাও ঘটছে। অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হওয়াসহ বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত শিক্ষার্থীরা টিউশনি না করতে পেরে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। সেশন জটে পড়ে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এতে দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীরা অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। যথাযথ সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসক বরাবর স্মারককলিপি দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী ফয়েজি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি জিএম মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শেখ সাদী, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সাধারণ সম্পাদক আয়িক বিন মেহের উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ আশরাফ আলী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার