নরসিংদীতে মন্দিরে চুরির ঘটনায় তিনজন গ্রেপ্তার
০৪ জুন ২০২১, ০৯:৩৮ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের পাতিলবাড়ি রোডের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রমের বিগ্রহ মন্দিরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী শহরের বানিয়াছল মহল্লার ভাড়াটিয়া সোলেমান মিয়ার ছেলে আল আমিন (২১), একই মহল্লার মজিবর রহমানের ছেলে রতন মিয়া (২১) ও পলাশ উপজেলার গজারিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২১)।
এসময় তাদের দখল থেকে চুরি হওয়া ১১ ভরি রূপার দুটি বাঁশি, ১টি মোবাইল উদ্ধার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রমের বিগ্রহ মন্দিরে চুরির ঘটনায় বৃহস্পতিবার ওই মন্দির কমিটির সভাপতি অহিভূষণ চক্রবর্তী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। মামলা করার পর মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে আব্দুল্লাহকে শনাক্ত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সদর থানার বাদুয়ারচর পশ্চিম পাড়া নদীর পাড় এলাকার একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের দখল থেকে চুরি হওয়া ১১ ভরি রূপার দুটি বাঁশি, ১টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে এর আগেও নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এর আগে বুধবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে আশ্রমটিতে গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় বিগ্রহ মন্দিরের গ্রিল ভেঙে ৩ ভরি স্বর্নের অলংকার, ২০ ভরি ওজনের দুইটি রূপার বাঁশি, ১৪টি ধুতি, ১৩টি শাড়ি ও ভক্তদের প্রণামী হিসেবে দেওয়া নগদ টাকা চুরি হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ