নরসিংদীতে মন্দিরের গ্রিল ভেঙে চুরি
০৩ জুন ২০২১, ০৮:২১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের একটি মন্দিরের গ্রিল ভেঙে স্বর্ন ও রূপার অলংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুন) ভোরের দিকে শহরের পাতিলবাড়ি রোডের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রমের বিগ্রহ মন্দিরে চুরির ঘটনাটি জানাজানি হয়। ১২০ বছর আগের এই আশ্রমটির প্রতিষ্ঠাতা উপমহাদেশের খ্যাতনামা কবিয়াল হরিচরণ আচার্য্য।
এর আগে বুধবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে আশ্রমটিতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় বিগ্রহ মন্দিরের গ্রিল ভেঙে ৩ ভরি স্বর্নের অলংকার, ২০ ভরি ওজনের দুইটি রূপার বাঁশি, ১৪টি ধুতি, ১৩টি শাড়ি ও ভক্তদের প্রণামী হিসেবে দেওয়া নগদ টাকা চুরি হয়ে যায়।
আশ্রম কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে কয়েকজন ভক্ত আশ্রমে প্রণাম করতে গিয়ে মন্দিরের গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় আশ্রমের সেবায়েতকে বাইরে থেকে লাগানো ছিটকিনি খুলে তাঁর কক্ষ থেকে বের করে আনেন তারা। পরে বিষয়টি মন্দির পরিচালনা কমিটির লোকজনকে জানানো হয়। মন্দির পরিচালনা কমিটির সদস্যরা মন্দিরের ভেতরে ঢুকে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে সকাল ১১টার দিকে নরসিংদী মডেল থানার পুলিশ ওই আশ্রমে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আশ্রম কমিটির সাধারণ সম্পাদক দীলিপ কুমার সাহা জানান, রাত দুইটার দিকে চোরেরা আশ্রমের সেবায়েতের কক্ষের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে এই চুরি সংঘটিত করে। তারা বিগ্রহের শরীর থেকে ৩ ভরি স্বর্নের অলংকার, ২০ ভরি ওজনের দুইটি রূপার বাঁশি, ১৪টি ধুতি, ১৩টি শাড়ি ও ভক্তদের প্রণামী হিসেবে দেওয়া নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। মন্দির সংলগ্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুইজন ব্যক্তিকে মন্দির থেকে চুরির মালামালসহ বেরিয়ে যেতে দেখা গেছে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, মন্দিরে চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ