নরসিংদীতে অক্সফোর্ড সুপার শপে ভয়াবহ আগুন, ৩ কোটি টাকার ক্ষতি
১৮ এপ্রিল ২০২১, ০৮:২২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অক্সফোর্ড সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ এপ্রিল) সকালে পৌর শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকার অক্সফোর্ড সুপার শপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুপার শপ কর্তৃপক্ষ জানান, শনিবার রাত সাড়ে ১০টায় তারা দোকান বন্ধ করে বাসায় চলে যান। রোববার সকালে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। পরে তারা দোকানের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুপার শপের গার্মেন্টস পণ্য, কসমেটিক্স, শিশুদের খেলনা ও খাদ্যদ্রব্যসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে। শীতাতপনিয়ন্ত্রিত এই শপের বেশকিছু এসিও আগুনে পুড়ে গেছে।
সুপারশপের মালিক শাহজাহান সিরাজ বুলবুল বলেন, লকডাউনের কারণে আমার তিন ভাইয়ের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবার পুঁজি সুপার শপে বিনিয়োগ করা হয়। এছাড়া ব্যাংক থেকে লোন নিয়েও মালামাল তোলা হয়েছিল। আগুনে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। আর বাকি মালামাল আগুনের তাপে নষ্ট হয়ে গেছে। যা আমরা বিক্রি করতে পারবো না। অগ্নিকাণ্ডে আমাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহীন আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সুপার শপের আইপিএস অথবা ফ্রিজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার