নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১
১৬ এপ্রিল ২০২১, ১২:০৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আরিফুল ইসলাম (২৩) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আরিফুল নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া মহল্লার লতিফ মিয়ার ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী মুকিত আশকারী (২৩) কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১০টায় সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এ তত্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তারাবি নামাজ শেষে ঘুরতে যাওয়ার জন্য আরিফুল ইসলাম ও তার অপর সহযোগী আরিফ নরসিংদী শহর থেকে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে শেখ হাসিনা সেতু পার হচ্ছিল। সেতু পার হওয়ার পর নজরপুর এলাকায় পৌঁছলে এক পথচারী নারী সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক নজরপুর এলাকা থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মুকিত আশকারী নামে গুরুতর আহত অপর একজনকে ঢাকা মেডিকেলে পাঠায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা