নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত
২৭ মার্চ ২০২১, ০১:৫৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বাদুয়ারচরে অটোরিক্সা নিয়ে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তাজুল ইসলাম (৩৯) নামে এক অটো রিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে নরসিংদী রেলস্টেশনের বটতলা বাজার এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত তাজুল ইসলাম (৩৯) রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগরের পূর্ব পাড়ার মো. ফজলুল হকের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী এই তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর গেইট বাজার এলাকার রেলক্রসিং অতিক্রম করছিলো। এসময় তাজুল ইসলামের অটোরিক্সাটি নিয়ে রেল রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ইঞ্জিনের সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ইঞ্জিনের সাথে আটকে যায়। এতে অটো রিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায়। ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে পৌঁছলে ইঞ্জিন থেকে দুমড়ে মুচড়ে যাওয়া অটো রিক্সা ও মরদেহটি সরানো হয়।
পরে খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাজুল ইসলামের মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটো রিক্সাটি উদ্ধার করে। পরিবারের সাথে কথা বলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার