দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
২৬ মার্চ ২০২১, ০৬:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিভিন্নস্থানে হিন্দু পরিবারের উপর নির্যাতনসহ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নরসিংদীতে আজও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। নরসিংদী জেলা হিন্দু ছাত্র ফোরাম এর উদ্যোগে আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি জুয়েল ভৌমিক, সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দিপংকর দেবনাথ, অর্থ সম্পাদক অনিক বিশ্বাস ও মহিলা বিষয়ক সম্পাদক জয়ন্তী রাণী ভৌমিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের ঘটনার রেশ কাটতে না কাটতেই চুয়েটের ৩জন ছাত্রকে ধর্ম অবমাননার অজুহাতে গ্রেফতার করাসহ সারাদেশে নানা ধরনের হুমকি, জমি দখল, ধর্মান্তর হতে চাপ সৃষ্টি করায় গোটা হিন্দু সমাজ অতিষ্ঠ হয়েছে পড়েছে। আজ সারাদেশে হিন্দুরা চরম আতঙ্কে দিন যাপন করছে। এসব অত্যচার বন্ধ করার জন্য সরকারের প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা