নরসিংদীতে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
২৫ মার্চ ২০২১, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
২৫ মার্চ ২০২১ গণহত্যা দিবস উপলক্ষে নরসিংদীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌণে ৭টায় শহরের বিলাসদী এলাকায় সার্কিট হাউজের সামনে থেকে সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাব পর্যন্ত সড়কের উভয় পাশে জেলা প্রশাসনের আয়োজনে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে জেলা প্রশাসন। ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিশু একাডেমী, সুবধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা