সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
২০ মার্চ ২০২১, ০২:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে নরসিংদী পৌরসভার সামনে জেলা ও শহর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী। এ সময় বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও পৌর কাউন্সিলর অনিল ঘোষ ও সদস্য সচিব সুব্রত কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষন চক্রবর্তী ও সাধারন সম্পাদক রঞ্জন সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আজকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারাই সনাতন ধর্মের লোকদের বাড়ি ঘরে হামলা মন্দির ভাংচুর ও লুটপাটের মতো এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে তারা। এর একটিরও কোন বিচার হয়নি। পূর্বের ঘটনাগুলোর যদি সঠিকভাবে বিচার সম্পন্ন হতো তাহলে আজকে এমন ঘটনা ঘটতো না।
বিজয় গোস্বামী তাঁর বক্তব্যে বলেন, যদি এই ঘটনার সঠিক বিচার করা না হয় তাহলে আমরা সনাতন ধর্মালম্বীরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের ডাক দেব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও