নরসিংদীতে বাবার ইজিবাইক নিয়ে বের হওয়ার পর স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার
১৮ মার্চ ২০২১, ১১:৫৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পিতার ইজিবাইক নিয়ে বের হওয়ার একদিন পর শাওন মিয়া (১৫) নামে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর এলাকার কামারগাঁও কবরস্থানের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাওন মিয়া নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া মহল্লার ভাড়াটিয়া হাইওর মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায়।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শহরের মীর এমদাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাওন মিয়া তার বাবা অসুস্থ থাকায় পড়াশোনার পাশাপাশি বাবার ইজিবাইক চালাতো। বুধবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সন্ধ্যায় শহরের শাপলা চত্বর এলাকায় ইজিবাইক চালাতে দেখেন তার চাচাতো ভাই। পরে রাতে আর বাসায় ফিরেনি শাওন। বিভিন্ন স্থানে খোজাখুঁজির পরও তার খোঁজ মিলেনি। পরে আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে কামারগাঁও কবরস্থানের পিছনে পড়ে থাকা শাওনের গলাকাটা মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শাওনকে গলাকেটে হত্যা শেষে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।
নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক আব্দুল আলীম জানান, স্কুলছাত্র শাওনকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা