নরসিংদীর দুই পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫০ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর ও মাধবদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালট এবং মাধবদী পৌরসভায় ভোট গ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুটি পৌরসভার মধ্যে নরসিংদী পৌরসভার ৪০টি কেন্দ্রের ২৭৮টি কক্ষে চলছে ভোট গ্রহণ। একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১৫জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি টিমসহ পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সির পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া মাধবদী পৌরসভার ১৫টি কেন্দ্রে চলছে ইভিএম এ ভোটগ্রহণ। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য। এ পৌরসভায় ও মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সির পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পতে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই পৌরসভায় ৫৫টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৩১ হাজার ৯৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার