নরসিংদীতে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় সাংবাদিকদের নিয়ে কর্মশালা
০৫ জানুয়ারি ২০২১, ০৩:২৪ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বর্তমান সময়ে করোনা ও ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও সংক্রমণের ঝুঁকি রোধে করণীয় নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়। এসময় করোনা ও ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: আবু কাউছার সুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, প্রবীণ সাংবাদিক নিবারণ রায়, একে ফজলুল হক, বাসস প্রতিনিধি আবু তাহের।
হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর লাইফস্টাইল, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয় এই কর্মশালা বাস্তবায়ন করে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ