নরসিংদীতে মিডিয়ার স্টিকার লাগানো গাড়ি থেকে ৩১২ ক্যান বিয়ারসহ দুইজন গ্রেফতার
০৬ নভেম্বর ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে ৩১২ ক্যান বিয়ার উদ্ধারসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাগহাটা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ শম এলাকার মৃত মোহাম্মদ অালীর ছেলে মোঃ শাহআলম মোল্লা ওরফে আলম (৪৫) ও ভোলা জেলার দৌলতখানা থানার পশ্চিম জয়নগর এলাকার মোঃ হানিফ এর ছেলে মোঃ জুয়েল (৩৪)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও ডিবির ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ডিবি নরসিংদীর এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান মহাসড়কের বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপিঠের সামনে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের " NEWS 24, কালের কন্ঠ, daily sun, বাংলাদেশ প্রতিদিন " স্টিকার লাগানো একটি প্রাইভেটকার দাড়ানো অবস্থায় দেখতে পায়। এসময় গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের সাংবাদিক পরিচয় প্রদান করে। তাদের ভাবভঙ্গি ও কথাবার্তায় সন্দেহ হলে ডিবি ওই গাড়িতে তল্লাশী করে ১৩ কেইস (৩১২ ক্যান) বিয়ারের খোঁজে পায় এবং আন্তঃজেলা চোরাকারবারি চক্রের দুই সদস্যকে অাটক করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত টাকা।
গ্রেফতারকৃত আসামী শাহ আলমের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা