হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ
৩০ অক্টোবর ২০২০, ০৭:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন মুসুল্লিরা। শুক্রবার (৩০ অক্টোবর) জুমআর নামাজ শেষে নরসিংদী পৌরসভার সামনে জমায়েত হন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী।
উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন তানজিম মাদারিসিল নামের একটি ইসলামী সংগঠন এর সভাপতি শওকত হোসেন সরদার ও সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন নূরী।
মিছিলটি শহরের পৌরসভা থেকে শুরু হয়ে রেলস্টেশনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নরসিংদী রেলস্টেশনে এক প্রতিবাদ সভা করেন মুসুল্লিরা৷ প্রতিবাদ সভায় বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার তীব্র সমালোচনা করেন এবং এ ঘটনায় অভিযুক্তদের কে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহবান জানান৷ এ ঘটনার বিচার না হলে তারা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচী ঘোষণা করবেন বলে সতর্ক করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা