মনোহরদীতে মাল্টিপারপাস কার্যালয়ে হামলা ও লুটের অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১৩ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৩৮ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার মইষাকান্দী মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড কার্যালয়ে হামলা ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওই কার্যালয়ের নিজস্ব ভবনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু, তার স্ত্রী সাদিয়া আক্তার. ছেলে তাসকিন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল আমিন এবং লাইলী আনজুমান আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নগদ দুই লাখ টাকা, একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ দলিল এবং কাগজপত্র লুট করে নিয়ে যায়।
জানা যায়, রবিবার সকালে চন্দনবাড়ী ইউনিয়নের মানারকান্দা গ্রামের দুদু মিয়ার স্ত্রী জোসনা আক্তার বেবী, তার ছেলে টুটন এবং মইষাকান্দী গ্রামের বাবুল মিয়াসহ ১০-১২জন ব্যক্তি মইষাকান্দী মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড কার্যালয়ে দেশীয় অস্র নিয়ে প্রবেশ করে। এ সময় কার্যালয়ের ভিতরে থাকা মাহমুদুল হাসান বাচ্চুকে এলোপাতারি মারপিট করতে থাকে। বাধা দিতে এলে প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল আমীন এবং বাচ্চুর স্ত্রী সাদিয়াসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা এসময় নগদ টাকা, মোবাইল ফোন ও কাগজপত্র নিয়ে যায়। গুরুতর আহত বাচ্চুকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত টুটন বলেন, আমার মা ওই প্রতিষ্ঠানে সাতলাখ টাকা জমা রেখেছেন। দেই দিচ্ছি বলে টাকা ফেরত না দেওয়ায় তাদের সাথে হাতাহাতি হয়েছে।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা